খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

শ্রমিক-কর্মচারীরা এক থাকলে মালিকের কাছ থেকে সকল দাবী আদায় করা সম্ভব : পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি |
০৩:২০ পি.এম | ০২ মে ২০২৬


পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শ্রমিক-কর্মচারীরা যদি এক থাকে তা হলে মালিক পক্ষের কাছ সকল দাবী আদায় করা সম্ভব। কিন্তু আপনারা যদি বিভিন্ন দল মতে যান, তা হলে শ্রমিকের দাবী আদায় করা সম্ভব হবে না। আমাদের মোংলা বন্দর ও শিল্পাঞ্চলের প্রাণ হলো শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক না থাকলে আমাদের মোংলা বন্দর, ইপিজেড, ইকোনোমিক জোন ও শিল্পাঞ্চলের কলকারকানা চলবে না। তাই শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদের ¯েøাগান হলো দুনিয়ার মজদুর এক হও-তাই আপনারা এক থাকেন মালিক ও সরকারের কাছ থেকে যে কোন দাবী আদায় সহজ হবে।

শুক্রবার (১ মে) বিকালে মোংলায় মহান ম দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্ত¡রে এক আলোচনা সভার আয়োজন করেন শ্রমিক-কর্মচারী ও জাতীয়তাবাদী শ্রমিক দল, বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও থানা এবং পৌর বিএনপির নেত্রীবৃন্দরা। সভায় শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, থানা বিএনপির সভাপতি মোঃ আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির তালুকদার ও গোলাম নুর জনি, যুদবদল নেতা ইমান হোসেন রিপন ও এম এ কাশেম সহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য শ্রমিক-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, আজকের এই আধুনিক সভ্যতার কারিগর হলো এদেশের শ্রমজীবী মানুষ। শ্রমিকরা কেবল উৎপাদনের হাতিয়ার নয়, তারা সমুদ্র বন্দরসহ প্রতিটি শিল্প ও কলকারখানার প্রান। তাদের রক্ত-ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করা মালিকপক্ষ এবং সরকারের পবিত্র দায়িত্ব।

তিনি আরও বলেন, কিছু অসাধু চক্র শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লুটতে চায়। শ্রমিক স্বার্থ রক্ষায় আপনাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ থাকলে অধিকার আদায় সম্ভব নয়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার এবং আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সংবেদনশীল।

শ্রমিক নেতারা তাদের বক্তব্যে মোংলা বন্দরের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং শ্রমিকদের আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই মালিক পক্ষ ও সরকার শ্রমিক-কর্মচারীর দিকে সুনজর রাখার দাবী জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ