খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন

খবর প্রতিবেদন |
০৪:১১ পি.এম | ০২ মে ২০২৬

 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোসলেম উদ্দিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ইমদাদুল হক আরও জানান, ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে শনিবার জোহর নামাজের পর তার বাবার প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা হবে রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে। একই দিন বিকেল তিনটায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে তৃতীয় এবং বিকেল পাঁচটায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে চতুর্থ জানাজা হবে। পরে নিউগী কুশমাইল নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

মোসলেম উদ্দিন আওয়ামী লীগ থেকে ময়মনসিংহ-৬ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া গণপরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার তিন ছেলে ও দুই কন্যা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ