খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৬:২৩ পি.এম | ০২ মে ২০২৬


বাগেরহাটের রামপাল উপজেলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে প্রবহমান খালের আরও একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শনিবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। তার তত্ত্বাবধানে খালের উপর নির্মিত অবৈধ বাঁধটি অপসারণ করা হয়, ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার হয়েছে।

অভিযান শেষে অভিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের জানান, রামপাল উপজেলার প্রবহমান খাল ও নদীতে নির্মিত সকল অবৈধ বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। একই সঙ্গে যারা আইন অমান্য করে এসব বাঁধ নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, খালের বাঁধ অপসারণের ফলে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমবে।

প্রিন্ট

আরও সংবাদ