খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০২ মে ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে পৌর এলাকার কাশীপুর ইক্ষু ফার্ম সড়ক থেকে ১শ’ পিস ইয়াবাসহ  সুলতান হোসেন (১৯) এবং বিকালে শহরের আড়পাড়া থেকে ২৫ পুরিয়া গাঁজাসহ দুখু মিয়া (৩৫) কে আটক করে।
থানা পুলিশ জানায়, মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মনিরুজ্জামান ও হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ  শহরের আড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে দরগাহের সামনে থেকে ওই গ্রামের এলাহী মন্ডলের পুত্র দুখু মিয়াকে ২৫ পুরিয়া গাঁজাসহ আটক করে। অপরদিকে সন্ধ্যার আগে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিপুর মিল গেট সড়কে অভিযান চালায়। এ সময় ওই সড়কের একটি প্লাস্টিক কারখানার সামনে থেকে শহরের বলিদাপাড়া গ্রামের সেলিম হোসেনের পুত্র সুলতান হোসেনকে আটক করে। তার দেহ তল­াশি করে পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ জেলাল হোসেন জানান, আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।  পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ