খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল

খুলনার এসবিআলী বনাম সুনামগঞ্জ নান্দনিকের খেলায় গোলশূন্য অমীমাংসিত

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৩ এ.এম | ০৩ মে ২০২৬


“নতুন প্রতিভার অন্বেষণে” বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম এর আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় ১২টি একাডেমি নিয়ে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল। 
দেশের বিভিন্ন জেলার ১২টি একাডেমিকে চারটি গ্র“পে ভাগ করা হয়েছে। “ক” গ্র“পে রয়েছে ডিএসএস ক্লাব নারায়ণগঞ্জ, ফিরোজ কামাল ফুটবল একাডেমি বাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি ময়মনসিংহ। “খ” গ্র“পে রয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রাম, মনিং স্টার ফুটবল একাডেমি লালমনিরহাট ও টঙ্গী ফুটবল একাডেমি গাজীপুর। “গ” গ্র“পে রয়েছে টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়, মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি টাঙ্গাইল ও গোলাকান্দাইল ফুটবল একাডেমি, রূপগঞ্জ। “ঘ” গ্র“পে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি সুনামগঞ্জ, এসবিআলী ফুটবল একাডেমি খুলনা ও হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। ২৯ এপ্রিল শুরু হয়ে ৮ মে পর্দা নামবে জমজমাট লড়াইয়ের। 
শনিবার সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেসে ২৪ সদস্য’র এসবিআলী ফুটবল একাডেমি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। 
বিকেল ৪টায় এসবিআলী ফুটবল একাডেমি তাদের প্রথম খেলায় মুখোমুখি হয় সুনামগঞ্জ নান্দনিক ফুটবল একাডেমি সঙ্গে। খেলাটি গোলশূন্য অমিমাংসীতভাবে শেষ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় এসবিআলী ফুটবল একাডেমি গোলরক্ষক তাজ। দলের টিম ম্যানেজার  মোহাম্মদ ইউসুফ আলী। চীফ কোচ শহিদুল ইসলাম ও সহকারী কোচ নুরুল ইসলাম শিমুল। খেলোয়াড়রা হলেন আকাশ, হামিম, হোসাইন, জামিল, রিফাত, ইয়াসিন, শিশির, অন্তর, সুজন, সাব্বির, অংকন, বাইজিদ, সৌরভ, অনিক, রোহিত, তাজ, ইমরান, আবির, নাফিস, রাফি ও আইয়ান।

 

প্রিন্ট

আরও সংবাদ