খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৩ মে ২০২৬


ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া আজ রোববার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে খুলনা মহানগর, থানা, ওয়ার্ড/ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহŸান জানানো হয়েছে।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা জানান, অসুস্থ নেতার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, সবার সম্মিলিত দোয়ায় শফিকুল আলম তুহিন দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকান্ডে ফিরে আসবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ