খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস

নিজস্ব প্রতিবেদক |
০২:২৮ এ.এম | ০৩ মে ২০২৬


নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা।
কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়ন : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমজীবী মানুষের দাবি আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিবস হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমঘন্টা নির্ধারণে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা এ আন্দোলনের সূচনা করেছিল এবং জীবনের বিনিময়ে সেই দাবি প্রতিষ্ঠা করেছিল। সেই থেকে সারা বিশে^র শ্রমজীবী মানুষ দিবসটি পালন করে আসছে। দিবসটি পালনের মধ্যদিয়ে শ্রমিকদের ন্যায্যতা আদায়ের সংগ্রাম আরো জোরদার হয় এবং শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত হয়।
কেসিসি প্রশাসক শুক্রবার সকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে অয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের এমপ্লয়ীজ ইউনিয়ন এ র‌্যালির আয়োজন করে। 
কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হক, সেক্রেটারী মোঃ সাহেদ হোসেন লিটনসহ কেসিসি’র শ্রমিকবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে পাওয়ার হাউজ মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা শ্রমিক দল : মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালি বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ, এস এম কামরুজ্জামান, উত্তর রুপসা থানা শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন লাবু, কয়রা উপজেলা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন খান, ফুলতলা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোড়ল, দিঘলিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম মল্লিক, ইলিয়াস হোসেন ভূঁইয়া, দাকোপ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোল্লা আব্দুর রাজ্জাক, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নাজমুল হাসান, দাকোপ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আজিম হাওলাদার, পাইকগাছা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শংকর সরকার, চালনা পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ মেশকাত হোসেন, রুপসা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী শেখ, পাইকগাছা উপজেলা শ্রমিক দলের প্রথম যুগ্ম-আহবায়ক এস এম মশিউর রহমান মিলন, কয়রা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ফুলতলা উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব তুহিন খন্দকার, আবু বক্কার মোল্যা, মতিয়ার রহমান, আব্দুল হালিম, সিমান্ত মন্ডল, লাভলু শেখ, জালাল হাওলাদার প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : গত শুক্রবার বিকেলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, জামায়াতের জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খান গোলাম রসুল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান।
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মোঃ ইকবাল হোসেন, আব্দুল গফুর, শফিকুল ইসলাম লিটন, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর শেখ আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ হুসাইন আনসারী, আড়ংঘাটা থানা আমীম মুনোয়ার হুসাইন আনসারী, লবণচরা থানা আমীর মোশাররফ হোসেন এবং হরিণটানা থানা আমীর মোঃ সেলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আজিজুর রহমান, মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মোঃ আনিচুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি বুলবুল কবির, দৌলতপুর থানা সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারি খান মাহবুবুর রহমান জুনাইদ, আড়ংঘাটা থানা সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল অহেদ ও সেক্রেটারি নুরুল হক, সদর থানার সেক্রেটারি মুরাদ সোহাগ, দৌলতপুর থানা কাঠমিস্ত্রি ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সেক্রেটারি মোঃ বাদল মুন্সি, দৌলতপুর থানা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুল বান্না, দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাকিম, দৌলতপুর থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, দৌলতপুর থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সিদ্দিক জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, খালিশপুর থানা কাঠমিস্ত্রি ইউনিয়নের সভাপতি মহিব্বুর রসুল ও সেক্রেটারী ইমদাদ হোসেন, খালিশপুর থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল হাসান ও সেক্রেটারি মুজিবুর রহমান, খালিশপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ হোসেন ও সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন, খালিশপুর থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব হোসেন ও সেক্রেটারি শাহিন হোসেন, খালিশপুর থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল রশিদ মিন্টু ও সাংগঠনিক সম্পাদক তাজ মোহাম্মদ, সোনাডাঙ্গা থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মোঃ নজরুল ইসলাম, লবণচরা থানা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তাইফুর রহমান, লবণচরা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, আড়ংঘাটা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, আড়ংঘাটা থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ হোসেন, খুলনা সদর কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলী হায়দার নিরু ও সদর থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান হোসেন, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন, আসলাম শিকদার,  আব্দুল বারেক, রেলওয়ে শ্রমিক নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, আল-আমীন ও খুলনা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল কবির, শহিদুল ইসলাম, ফারুক হাওলাদার, লবণচরা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা  হেলাল উদ্দিন, তাইফুর রহমান প্রমুখ।
খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট প্রদক্ষিণ করে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্ত¡রে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ইসলামী শ্রমিক আন্দোলন : গত শুক্রবার বিকেল ৩টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমিন গাজীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম পলাশ শিকদারের পরিচালনায় র‌্যালী পূর্ব শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী মহিবুল্লাহ কাজেমী। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, হাফেজ আবদুল লতিফ, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না। 
শ্রমিক সমাবেশে আরো বক্তৃতা করেন ইসলামী শ্রমিক আন্দোলন নগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, তরিকুল ইসলাম কাবির, নুরুজ্জামান বাবুল, সরোয়ার হোসেন বন্দ, আলফাত হোসেন লিটন, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ শাহিন খান, মোঃ শাহিন ইসলাম, মোঃ সুজন সিকদার, এইচ এম আরিফুর রহমান, কে এম আঃ রশিদ আহাম্মদ, ফজলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ নাছিম শেখ, মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ আলিম মাঝি, মোঃ ওহিদুল ফকির, মোঃ গাজী কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলম হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাকি বিল্লাহ, মোঃ মাসুম শেখ, মোঃ আব্দুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আমির আলী ফকির, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাবিবুল্লাহ মেজবাহ ও শাহরিয়ার তাজ। শ্রমিক সমাবেশ শেষে বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মহানগর সিপিবি : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মহানগরের উদ্যোগে শুক্রবার সকাল ৮টায় পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি মহানগর সভাপতি কমরেড এইচএম শাহাদাৎএর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কমরেড এস এ রশীদ, ডাঃ মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হুমায়ুন কবির, মিজানুর রহমান বাবু, তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, রিয়াজুর রহমান, মোস্তাফিজুর রহমান রাসেল, ডাঃ এস এম ফরিদুজ্জামান, আব্দুল হালিম, গাজী আফজাল, ফজলুল রহমান, পলাশ দাশ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মির ওবায়দুর রহমান, মিনুরানী পাল, দীপু গাইন, নীরজ রায়, কামরুল ইসলাম খোকন, আফজাল হোসেন রাজু, টিইউসি নেতা এস এম চন্দন, ওয়াহিদুর রেজা বিপলু, রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ ইসমাইল হোসেন ও মোঃ আরমান প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকা র‌্যালি নগরীর প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
জেলা শ্রমিক ফেডারেশন : শ্রমিক দিবসে ফেডারেশনের খুলনা জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল পৌনে ১০টায় বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কের সামনে দক্ষিণ পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার ঊর্র্ধ্বতন সহ-সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলুর সঞ্চালনায় অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মিনা মিজানুর রহমান ও গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের জেলা সহ-সভাপতি খলিলুর রহমান, খানজাহান আলী থানা সভাপতি মনিরুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুর সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, সন্দীপন মাস্টার, অজয় দে, ফারুখ মাস্টার, কামরুল ইসলাম জোয়ার্দ্দার, আরিফুজ্জামান, বাবলু মোল্লা, অশোক শীল, নারীনেত্রী পলি বেগম, তাসলিমা খাতুন, হাজেরা বেগম, মোঃ শামছু, মোঃ শহিদ, জসীম গাজী, সুজিত অধিকারী, মোঃ আরমান হোসেন, মোঃ মোসলেম, মোসাম্মাৎ তহমিনা খাতুন প্রমুখ।
পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পরিষদ : শ্রমিক দিবস উপলক্ষে পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় দিঘলিয়া স্টার জুটমিল গেটে পথসভা অনুষ্ঠিত হয়ে সংক্ষিপ্ত গণসিছিল চন্দনীমহল বাজারে এসে শেষ হয়। বিকেল সাড়ে ৫টায় চন্দনীমহল বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পরিষদের আহবায়ক মোঃ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব সামস সারফিন সামন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। বক্তৃতা করেন গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক মোঃ মোশারেফ হোসেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজেদুল ইসলাম বাপ্পী, বেনজির আহমেদ মুকুল, মাহিম, স্টার জুটমিলের শ্রমিক নেতা জসিম গাজী, জেজেআই মিলের শ্রমিক নেতা রেজাউল ইসলাম, লুৎফর রহমান, মিলন শেখ, কার্পেটিং জুটমিলের শ্রমিকনেতা আমজাদ হোসেন, রাসেল, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা সুজিৎ, সামসু, মোঃ জিয়া, ইব্রাহীম।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট : মে দিবস উপলক্ষে ফ্রন্টের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালিশপুর শিল্পাঞ্চলে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা এবং বিআইডিসি রোডে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।  জেলা সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন জেলা কমিটির কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য এড. সনজিত মন্ডল, ইউনুস আহমেদ মাসুদ, নান্টু হাওলাদার, ফিরোজ মোল্লা, জামাল পাটোয়ারী, নুর আলম, ইলিয়াস হোসেন, খাদিজা বেগম, রাজিয়া খাতুন ও কুলসুম বেগম প্রমুখ।
এমইউজে, খুলনা : মে দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা গ্রেসক্লাবে ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব মুন্সি। এছাড়া বক্তৃতা করেন সংগঠনের ট্রেজারার এএইচএম শামিমুজ্জামান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা সরদার আবু তাহের, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, ফকির শহিদুল ইসলাম, মোঃ খায়রুল  আলম, মোঃ নুরুল আমিন নুর, রাজু আহমেদ, মোরশেদ নেওয়াজ শিপলু, মাসুদ আল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ