খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে নিসচা খুলনা জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ০৩ মে ২০২৬


খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে এ  শুভেচ্ছা জানানো হয়। 
এ সময় উপস্থিত ছিলেন নিসচা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা বেগম, সহ-সভাপতি ওমর ফারুক কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরিনা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অছিকুর রহমান মীনা দোলন, সাংস্কৃতিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শ্যামল দত্ত পোদ্দার, ডি এ মাহফুজুর রহমান মুকুল প্রফেসর রিপন মোল্লা, মোঃ বাইতুল ইসলাম, সদস্য দ্বীপ বিশ্বাস ও হোসেন মুন্সি।
 

প্রিন্ট

আরও সংবাদ