খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছল ইরানি সুপারট্যাংকার

খবর প্রতিবেদন |
০২:২৩ পি.এম | ০৩ মে ২০২৬

 

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় ২২০ মিলিয়ন (২২ কোটি) ডলার ম‚ল্যের অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি সমুদ্র পাড়ি দিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম রোববার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (বিশাল জাহাজ) সফলভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। এটি প্রায় ২২০ মিলিয়ন ডলার ম‚ল্যের ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি জাহাজটিকে ‘হিউজ’ তথা প্রচুর পরিমাণে তেল বহনকারী হিসেবে উলে­খ করেছে। তারা জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি সর্বশেষ শ্রীলংকার উপক‚লে দেখা গিয়েছিল। বর্তমানে ট্যাংকারটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাংকার ট্র্যাকার্স জানিয়েছে, গত ১৩ এপ্রিলে যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ইরানি জলসীমায় ছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) চালু করেনি।

সংবাদমাধ্যম আল জাজিরার ইরানের গণমাধ্যমের বরাতে জানিয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ যুক্তেরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করেছে। এর পরপরই এই প্রতিবেদনটি সামনে এল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানসংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

ওয়াশিংটনের কর্মকর্তাদের দাবি, এই অবরোধ কার্যকরভাবে কাজ করছে। ইরানের কোটি কোটি ডলার রাজস্ব ক্ষতি হয়েছে এই অবরোধের ফলে। যুক্তরাষ্ট্র বলছে, ইরান তেল রপ্তানি করতে পারছে না এবং তাদের সক্ষমতা শেষ না হওয়া ও উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত তেল মজুত করে রাখতে বাধ্য হবে।

প্রিন্ট

আরও সংবাদ