খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

সালমানকে হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিল গুলি, জানালেন নায়কের দেহরক্ষী

খবর বিনোদন |
০৩:২৫ পি.এম | ০৩ মে ২০২৬

 

২০২৪ সালের এপ্রিলে ঘটা বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সালমানের দেহরক্ষী মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে জানিয়েছেন যে, গুলি চালানোটা কেবল তাকে ভয় দেখানোর চেষ্টা ছিল না, বরং তাকে হত্যা করার একটি প্রচেষ্টা ছিল।

গত মাসে এই মামলার বিচার শুরু হয়েছে এবং আদালতে প্রথম সাক্ষী হিসেবে দেহরক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই মামলায় সালমানের দেহরক্ষীই বাদী। প্রতিবেদন অনুযায়ী, এই সাক্ষ্য মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, দেহরক্ষীটি আদালতে ১৪ এপ্রিল ২০২৪-এর সকালে ঘটে যাওয়া পুরো ঘটনাটির বর্ণনা দিয়েছেন।সর্বশেষ সংবাদ

তিনি জানান যে, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে তিনি তার রাতের শিফটে ছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কারণে সেই সময় সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তার দেহরক্ষীটি বলেন যে, ভোর ৪টার দিকে তারা পটকা ফাটার মতো শব্দ শুনতে পান। সিসিটিভি স্ক্রিনে তারা দেখেন, হেলমেট পরে দু’জন লোক একটি বাইকে চড়ে বাড়ির দিকে তাক করে গুলি চালাচ্ছে।

বিশেষ সরকারি কৌঁসুলি মহেশ মূলের আদালতে পেশ করা সিসিটিভি ফুটেজ দেখার পর সাক্ষী হামলাকারীদের শনাক্ত করেন। দেহরক্ষী জানান যে, হামলাকারীরা চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে আই লাভ বান্দ্রা পয়েন্ট এবং মেহবুব স্টুডিও রোডের দিকে পালিয়ে যায়।

দেহরক্ষী আদালতে জোর দিয়ে বলেন যে, এই গুলি চালালো ছিল সালমান খানকে সরাসরি হত্যা করার একটি প্রচেষ্টা। দেহরক্ষী আরও জানান যে, হামলার সময় সালমান দোতলায় তার বেডরুমে ছিলেন।

দেহরক্ষী আরও জানান যে, তিনি নিরাপত্তা কেবিনে থাকাকালীন কণ্ঠস্বরটি শুনেছিলেন, যদিও তিনি হুমকিগুলো সম্পর্কে অবগত ছিলেন না। এই বহুল চর্চিত মামলাটির পুলিশি তদন্ত এবং আদালতের কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে।

শনিবার আরও একজন সাক্ষী আদালতকে জানান যে, তিনি লবিতে বসে ছিলেন এবং গুলি চালানো দেখেননি, তবে ঘটনাস্থলের কাছে কার্তুজের খোসা দেখেছিলেন। পুলিশের ভাষ্যমতে, ভিকি গুপ্তা ও সাগর পাল বাইকে করে এসে গুলি চালায়, আর মোহাম্মদ রফিক সরদার চৌধুরী হামলার দুই দিন আগে ঘটনাস্থল রেকি করে সেই ভিডিও অনমোল বিষ্ণোইকে পাঠিয়েছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ