খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

প্রায়ত দুই বর্ষীয়ান সাংবাদিকের স্মরণে এমইউজের সভা

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৫ পি.এম | ০৩ মে ২০২৬

 

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটি এম রফিক এবং দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ ঈসার মৃত্যু  বার্ষিকীতে এমইউজের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৩ মে) দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আতিয়ার পারভেজ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইউজের বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো: তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, মো: আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের।

এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত রুমি, সৈয়দ হুমায়ুন কবির রানা, ফকির শহিদুল ইসলাম, মো: খায়রুল আলম, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, আবু বকক্কার, মো: সিয়াম, মো: নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহ, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি মো: আতিয়ার তরফদার, এম এ সাদী, রামীম চৌধুরী, নুরুল আমিন, আহছানুল আমীন জর্জ, মুশফিকুর রহমান মেহেদী ও প্রায়ত সাংবাদিক এটি এম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।

সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভুমিকা প্রশংসনীয়।

প্রিন্ট

আরও সংবাদ