খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

ঢাকার অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবলের সেমিতে এসবিআলী

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ০৫ মে ২০২৬


“নতুন প্রতিভার অন্বেষণে” বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে এসবিআলী ফুটবল একাডেমী খুলনা।
সোমবার (৪ মে) ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এসবিআলী ফুটবল একাডেমী খুলনা বনাম হরিয়ান ফুটবল একাডেমী রাজশাহী। খেলায় এসবিআলী ফুটবল একাডেমি ৩ -১ গোলে রাজশাহী বিভাগের হরিয়ানা ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমি ফাইনাল উন্নীত হয়েছে। দলের পক্ষে ইমরান, শিশির ও অন্তর একটি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় এসবিআলীর ইয়াসিন। ৬ মে বিকেল ৪টায় সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।   
এসবিআলী ফুটবল একাডেমী : খেলোয়াড়রা হলেন আকাশ, হামিম, হোসাইন, জামিল, রিফাত, ইয়াসিন, শিশির, অন্তর, সুজন, সাব্বির, অংকন, বাইজিদ, সৌরভ, অনিক, রোহিত, তাজ, ইমরান, আবির, নাফিস, রাফি ও আইয়ান। টিম ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী, চীফ কোচ শহিদুল ইসলাম ও সহকারী কোচ নুরুল ইসলাম শিমুল। 

প্রিন্ট

আরও সংবাদ