খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময়

আইনশৃঙ্খলা অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কেএমপি কমিশনার

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৫ মে ২০২৬


খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সাথে কেএমপির সম্মেলন কক্ষে গতকাল সোমবার বিকেল ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় নেতৃবৃন্দ মহানগীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বলেন পাল্লা দিয়ে বেড়েছে চুরি, ডাকাতি ছিনতাই খুন। যারা এসব ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনী দ্বারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, কিশোর গ্যাং ও তাদের মাস্টার মাইন্ডের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক বিকিকিনির সাথে জড়িত, ইভটিজিংসহ সকল চিহিৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি জানাই। বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ আমরা আপনার সাথে আছি। পুলিশ কমিশনার বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান। নগরবাসীকে আশ্বস্থ করে বলতে চাই কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কোনো মাদক বিকিকিনির সাথে জড়িত, অস্ত্র ধারী খুনি, চুরি, ডাকাতি জমি দখলের মত অপরাধীদের কোনো ছাড় নয়। সভা শেষে আমরা খুলনাবাসীর পক্ষ হতে স্বারকলিপি প্রদান করেন। এ সময়  উপস্থিত ছিলেন ডিবি’র ওসি তৈমুর রহমান, সদর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, সিসি হোর্ডিং মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ মফিজুর রহমান, বৃহত্তর আমরা খুলনাবাসীর ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ বদিউজ্জামান বদু এবং সদর থানার নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল, মোঃ জাহিদুর রহমান মিঠু মোঃ ইকবাল কবির জিন্দেগী, জুলফাত উল্লাহ আগা, সাংগঠনিক সম্পাদক সাকিব আফতাব সুজন, মহিলা নেত্রী ইসমত আরা কাকন, তারিকুর রহমান সুমন, শেখ রেজাউর রহমান সোহাগ, মাহফুজ খান আসাদুজ্জামান বাদশাকে সিসি হোল্ডিং মালিক কল্যান সমিতির রুহুল কুদ্দুস, মোঃ আবু বক্কার মোঃ আজমল হোসেন প্রমুখ। সভা শেষে পুলিশ কমিশনারকে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ