খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

ভারত থেকে পুশ-ইন ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:০৬ পি.এম | ০৫ মে ২০২৬


বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন। তার সফরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন।

সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সমন্বয় নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। 

প্রিন্ট

আরও সংবাদ