খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

খবর প্রতিবেদন |
০৩:৩৪ পি.এম | ০৫ মে ২০২৬

 

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাপত্র দেন তিনি।

পদত্যাগপত্রে বলা হয়, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করছেন।

জানতে চাইলে তারিকুল ইসলাম বলেন, তিনি জামায়াতসহ ১০ দলীয় জোটের আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করবেন।

আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ