খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

উপকূলীয় কৃষকদের জন্য জলবায়ু-সহনশীল প্রযুক্তি উন্নয়নে খুবি ও ব্র্যাকের এমওইউ

খবর বিজ্ঞপ্তি |
০৬:১৬ পি.এম | ০৫ মে ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং উপক‚লীয় অঞ্চলের টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারে আজ মঙ্গলবার (৫ মে) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর হোসাইন ইশরাত আদিব এমওইউতে স্বাক্ষর করেন। পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের উপস্থিতিতে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ ব্র্যাকের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপক‚লীয় অঞ্চলে প্রয়োজন-উপযোগী ও জলবায়ু-সহনশীল পানি ও মৎস্যচাষ প্রযুক্তি উন্নয়ন ও প্রয়োগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মসূচির মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এতে ল্যাবভিত্তিক গবেষণার পাশাপাশি মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা, তথ্য সংগ্রহ এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এর অংশ হিসেবে পানি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ভিত্তি জোরদার করতে পরীক্ষাগারে লবণাক্ততা, আর্সেনিক, আয়রনসহ বিভিন্ন উপাদানের গুণগত মান ও ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও জনগোষ্ঠীকে এলাকা ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্রযুক্তি নির্বাচনে সহায়তা প্রদান করা হবে।

প্রচলিত রিভার্স অসমোসিস (আর.ও.) ফিল্টার থেকে নির্গত লবণাক্ত পানি পরিবেশে যে ক্ষতিকর প্রভাব ফেলছে, তা কমাতে উন্নত ও কার্যকর পানি ব্যবস্থাপনা প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগ করা হবে। পাশাপাশি বিভিন্ন উপক‚লীয় পরিবেশে উপযোগী উন্নত জাত এবং জলবায়ু-স্মার্ট, সাশ্রয়ী মৎস্যচাষ প্রযুক্তি উন্নয়নে যৌথ গবেষণা পরিচালিত হবে, যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

এমওইউর আওতায় বিজ্ঞান, প্রযুক্তি ও মানবসম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে দুর্বল উপক‚লীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মাঠপর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান উন্নয়নে জোর দেওয়া হবে।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে গবেষণা ও উন্নয়ন সহযোগিতা নতুন মাত্রা পাবে এবং উপক‚লীয় অঞ্চলের জলবায়ু সহনশীল উন্নয়নে কার্যকর ভ‚মিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ