খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অগ্রাধিকারে রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ০৬ মে ২০২৬


ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্তে¡ও বাংলাদেশ মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অর্থায়ন ও প্রত্যাবাসনসহ নানা গুরুত্বপ‚র্ণ বিষয় উঠে আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা সহায়তায় তাদের অর্থ বরাদ্দ প্রায় ৫০ শতাংশ কমিয়েছে। এই পরিস্থিতিতে শরণার্থীদের জীবনমান ধরে রাখা এবং মৌলিক চাহিদা পূরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো জরুরি।
রোহিঙ্গা শিবিরের বর্তমান অবস্থা নিয়ে আলোচনায় ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, সীমিত জায়গায় বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে শরণার্থীরা নানা ধরনের কষ্টের মধ্যে আছেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ভৌগোলিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণ সহজ নয়। তিনি সমস্যার টেকসই সমাধান হিসেবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি এ বিষয়ে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভ‚মিকা রাখার আহŸান জানান।
বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।
সাক্ষাতের শুরুতে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং মন্ত্রী তাকে স্বাগত জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম-সচিব রেবেকা খান ও রাজনৈতিক-১ শাখার উপ-সচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ