খুলনা | বুধবার | ০৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩

মুখ্যমন্ত্রী হতে সমর্থন লাগবে থালাপতি বিজয়ের, যে শর্ত দিলো কংগ্রেস

খবর প্রতিবেদন |
০৪:১২ পি.এম | ০৬ মে ২০২৬

 

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা সেখানকার ২৩৪টি আসনের মধ্যে একাই পেয়েছে ১০৮ আসন। কিন্তু সরকার গঠনে প্রয়োজন ১১৮টি আসন।

এমন অবস্থায় রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসসহ কয়েকটি দলের দারস্থ হয়েছে থালাপতির দল।

সংবাদমাধ্যম দ্য হিন্দু বুধবার (৬ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস তাদের শর্ত দিয়েছে, যদি থালাপতি বিজয় তাদের সমর্থন চান তাহলে বিজেপি এবং বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে কোনো ধরনের জোট করা যাবে না।

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, থালাপতি বিজয়ের দলের কর্তারা এআইএডিএমকে এর বস ইদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেছেন। এ দলটি আগে বিজেপির মিত্র ছিল। এরপরই কংগ্রেস থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা তাদের সমর্থন টিভিকে-কে তখনই দেবে যখন তারা বিজেপি সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো ধরনের জোট করবে না।

কংগ্রেস তামিলনাড়ুতে ৫টি আসনে জয় পেয়েছে। এখন তারা থালাপতির সঙ্গে যোগ দিলে আসনের সংখ্যা দাঁড়াবে ২১৩তে। কিন্তু থালাপতি বিজয় দুটি আসনে নির্বাচন করায় একটি আসন ছেড়ে দিতে হবে। এতে করে তাদের আসনের সংখ্যা ২০৭ এ নামবে। আর কংগ্রেসের আসনসহ হবে ২১২টি।

এতে তাদের আরও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে।

থালাপতির দল ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সঙ্গেও যোগাযোগ করেছে। যদি এ দলগুলো তাকে সমর্থন দেয় তাহলে তিনি সরকার গঠন করতে পারবেন।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

প্রিন্ট

আরও সংবাদ