খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০৫:২৯ পি.এম | ০৬ মে ২০২৬


জাসাস খুলনা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা আর নেই। আজ বুধবার (৬ মে) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।

তার মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রেজাউল ইসলাম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলটির সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জাসাস খুলনা মহানগরের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।| নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট

আরও সংবাদ