খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি |
০১:০৫ এ.এম | ০৭ মে ২০২৬


নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ খাদিজা আক্তার চাঁদনী (২০) খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে সাকিব ও চাঁদনীর বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী তুফান নামে একটি ছেলে সন্তান রয়েছে। গত সোমবার (৪ মে) দুপুরে খুলনার ফুলতলা থেকে নড়াইলের বাহিরগ্রাম মধ্যপাড়া এলাকায় সাকিবের খালু বাড়ি বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। চাঁদনীর চিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে মাঝে মাঝে পারিবারিক কলহ হতো। 
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকা পরিদর্শন করেছি। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত খাদিজা আক্তার চাঁদনী স্বামী সাকিব শেখ কে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তাদের ভিতর পারিবারিক কলহের বিষয়টি উলে­খ করে বলে সে খাদিজাকে হত্যা করেছে। পুলিশ এই হত্যাকান্ডে ব্যবহৃত খড় কাটা বটি বিছানার চাদরসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।  এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ