খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাসাস নেতা রেজা’র দাফন সম্পন্ন : এমপি বকুলের শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৭ মে ২০২৬


জাসাস খুলনা মহানগর শাখার অন্যতম যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম রেজা বুধবার খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। 
জাসাস নেতা বিশিষ্ট কন্ঠ শিল্পী শেখ রেজাউল ইসলাম রেজার নামাজে জানাজা আছরবাদ গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোয়ালখালী শেখ বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায়  উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খালিশপুর থানা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিএনপি নেতা এড. ফজলে হালিম লিটন, বিপ্লববুর রহমান কুদ্দুস, আসাদুজ্জামান মুরাদ, শাহীনুল ইসলাম পাখী, জাসাস নেতা কন্ঠ শিল্পী পলাশ, মহানগর জাসাস’র সিনিয়র যুগ্ম-আহবায়ক নিশাত জামান ও  সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কাজী জলিল প্রমুখ।
এদিকে, রেজাউল ইসলাম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয়  নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলটির সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জাসাস খুলনা মহানগরের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

প্রিন্ট

আরও সংবাদ