খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুবিতে আইআইএসএসসিই’র বোর্ড অব গভর্নরসের প্রথম সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৭ মে ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেমস (আইআইএসএসসিই)-এর বোর্ড অব গভর্নরসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ডের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় আইআইএসএসসিই’র অধীনে মাস্টার্স ও সার্টিফিকেট কোর্স চালু, অর্ডিন্যান্সের ধারা সংশোধন, বিভিন্ন গবেষণা কর্মসূচির অনুমোদন, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, রিসার্চ ফেলো প্রদান এবং বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আইআইএসএসসিই’র পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো-ফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান ও প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং আইআইএসএসসিই’র সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।

প্রিন্ট

আরও সংবাদ