খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রসূল বাবুর ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৭ মে ২০২৬


মুক্তিযুদ্ধে খুলনার রণাঙ্গনের বীর যোদ্ধা, মুক্তিবাহিনীর নৌ কমান্ডার ও পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।  বুধবার আছর বাদ রাজধানীর মালিবাগ মসজিদে মরহুমের জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জোয়াদুর রসুল বাবু খুলনা জেলা বিএনপি’র সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই বার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা মরহুম লতিফ সরদার চাদখালীর সমাজসেবক ছিলেন। খুলনার হাজী মহসিন রোডের পুরাতন বাসিন্দা তিনি। মরহুম জোয়ার্দার রসুল বাবু ছিলেন ক্রীড়ামোদী। তিনি খুলনার সাবেক মুসলিম ক্লাব বর্তমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন। বাবু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
জাতির এই বীর সন্তানের মৃত্যুতে শোকাভিভূত খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ : মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু’র ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাÐ কাউন্সিল খুলনা মহানগর কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফিজুর রহমান নবান, যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ব ম নুরুল আলম, খুলনা জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রশিদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।   

প্রিন্ট

আরও সংবাদ