খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ পি.এম | ০৭ মে ২০২৬


খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলার প্রতিবাদে খুলনা ক্রীড়াঙ্গন সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০৭ মে) এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খেলার মাঠে মেলা নয় এই প্রতিপাদ্য নিয়ে চল মানববন্ধনে বক্তারা বলেন, যুব সমাজকে মোবাইল এবং মাদকের হাত থেকে বাঁচাতে খেলার মাঠ অত্যন্ত প্রয়োজন যেখানে একটি শিশু, কিশোর ও যুবকরা বেড়ে উঠবে সেই খেলার মাঠকে মেলা দিয়ে অবক্ষয়ের যাত্রা শুরু হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি একজন খেলোয়ার ছিলেন। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, জেলা পর্যায়ে খেলার মাঠে মেলার জন্য আটকানো যাবে না। তাই খুলনার ক্রীড়াঙ্গন প্রতিবাদে ফেটে চলেছে।

মানববন্ধনের নেতৃত্ব দান করেছেন, দক্ষ ক্রীড়া সংগঠক, সাবেক জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা মহানগর আহবায়ক শাহ আসিফ হোসেন রিঙ্কু, খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মাোঃ তরিকুল ইসলাম, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, সাবেক তারকা খেলোয়াড় কাজী হাফিজুল ইসলাম, শেখ হেমায়েত উল্লাহ, ক্রীড়া সংগঠক মোঃ শহিদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, বেলাল হোসেন, ক্রিকেট বিভাগীয় কোচ এ জে এম ওহিদুল ইসলাম সেলিম, ফুটবল কোচ মনির শেখ,  এজাজ আহমেদ, ইমরোজ চৌধুরী, শেখ আশরাফ হোসেনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দসহ অসংখ্য একাডেমীর খেলোয়াড়বৃন্দ  উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ