খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

যথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিম ‎

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৪ পি.এম | ০৭ মে ২০২৬


ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খবরের শিরোনাম হয়ে থাকে। ফিক্সিং তো রয়েছেই। ক্রিকেটারদের পারিশ্রমিকও অনেক সময় ঠিকঠাক দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের মতে এভাবে করে বিপিএল চালানো সম্ভব নয়।

জরুরি সংবাদ সম্মেলনে তামিম আজ বিপিএল নিয়ে অনেক কথাবার্তা বলেন। বাংলাদেশের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশা আল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

প্রিন্ট

আরও সংবাদ