খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

রূপসায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক |
১২:০৭ এ.এম | ০৮ মে ২০২৬


রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবর দখলের অভিযোগ উঠেছে। উক্ত জমি দখলে যেতে পারছেন না প্রকৃত মালিক মৃত ইলিয়াস শেখের ছেলে মোঃ জনি শেখ। 
জনি শেখ বলেন, রূপসা উপজেলার শ্রীরামপুর মৌজায় পৌত্রিক সূত্রে পাওয়া জমি তিনি ভোগ-দখল করে আসছেন। কিন্তু জমি ভোগ-দখলে মতবিরোধ হলে বাদী ও বিবাদী উভয় পক্ষের সিদ্ধান্ত মতে রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমানের উপস্থিতিতে জমি মাপের কার্য সম্পন্ন করা হয় এবং ৭ দশমিক ০৮ শতক জমির সীমানা নির্ধারণ করে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপি নেতা দিদারুল ইসলাম, অন্তর হোসেন মাসুম, যুবদল নেতা মিকাইল হোসেন, বিএনপি কর্মী নাজমুল হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু স¤প্রতি একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী ও শরীক বিবাদী মোমিন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান ও  মুজিবুর রহমানের ছেলে মোঃ মিঠু শেখ জোরপূর্বক জমি দখলের পায়তারা করছেন। 
উল্লেখ্য গত ২৬ এপ্রিল সার্ভেয়ার মোঃ খবীরুদ্দীন এ জমি জরিপ করে  ভাগ-বাটোয়ারা করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ