খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজিয়ে জেলখাটা ইমির কারামুক্তি

খবর প্রতিবেদন |
০২:০৩ এ.এম | ০৮ মে ২০২৬


সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার  বিকেল পৌনে ৩টার দিকে তিনি জামিনে মুক্তি পান।
জেল সুপার কাওয়ালিন নাহার জানান, এদিন সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তাসনিম আফরোজ ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি। গত ৩০ এপ্রিল জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
দুই মাস আগে রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি। ওই দিন তার সঙ্গে ছিলেন আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজন। পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ