খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

ডুমুরিয়ায় চাঁদা নিতে এসে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ২ সদস্য গ্রেফতার ‎

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১৯ এ.এম | ০৮ মে ২০২৬


‎ডুমুরিয়ায় দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সদস্য। বৃহস্পতিবার সকালে ফুলতলা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।‎
এজাহার সূত্রে জানা যায় উপজেলার শাহপুর বাজারস্থ সুবর্ণা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পরিচালক পংকজ কুমার মন্ডলের নিকট গত ৪ মে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে পার্টির নেতাকর্মীদের জেল হাজত থেকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন উল্লেখ করে তার নিকট মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এমনকি ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ওই দিনই পংকজ মন্ডল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করে যার নং-২১৯। এরপর বৃহস্পতিবার সকালে দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হন দুই যুবক। আটককৃতরা হলেন ফুলতলা উপজেলার জামিরা এলাকার শাহাজাহান মোল্লার ছেলে সোলাইমান মোল্লা ওরফে জুয়েল (৩১) ও অভয়নগর থানার ইছামতী গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে আলামিন মোল্লা (২৮)। ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আছের আলী জানান, এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ