খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের নির্বাচিতদের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ০৮ মে ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে’র পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নির্বাচিত কমিটির সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, খুলনা প্রেসক্লাবের সদস্য এস এম কামাল হোসেন,  সোহাগ দেওয়ান, মোঃ খায়রুল আলম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মোঃ রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মোঃ রাজু আহমেদ, প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলাম, সাংবাদিক সৈয়দ হুমায়ুন কবীর রানা ও মাসুদ আল হাসান।

প্রিন্ট

আরও সংবাদ