খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলাসহ দশ মামলার আসামি অহিদুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ এ.এম | ০৮ মে ২০২৬


খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা এবং ১০ মামলার আসামি মোঃ অহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন, তুলসী ডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গত ১২ এপ্রিল কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। সে নগরের খালিশপুর গোয়ালখালি এলাকার খন্দকার সুলতান আহমেদের ছেলে।
ধৃত আসামি মোঃ ওহিদুল ইসলামের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলার তথ্য রয়েছে। ধৃত আসামি খালিশপুর থানার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ