খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

এমইউজে নিয়ে শ্রম আদালত খুলনার দেয়া রায়ের বিরুদ্ধে ঢাকা শ্রম ট্রাইব্যুনালের আপীল খারিজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৮ মে ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা নিয়ে শ্রম আদালত  খুলনার দেয়া রায়ের বিরুদ্ধে রফিউল ইসলাম টুটুলের ঢাকা শ্রম আপীল ট্রাইবুনালে দায়ের করা আপীল খারিজ করে দিয়েছেন চেয়ারম্যান বিচারপতি এস এম দস্তগীর হুসেন ও সদস্য মোঃ তারেক মুর্শিদ সিদ্দিকী। ফলে ২২ ডিসেম্বর ২০২০ সালের শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেন (জেলা ও দায়রা জজ) দেয়া রায় বহল রইল।
সেই সময় তিনি রায়ে উল্লেখ করে ছিলেন যে, ‘অত্র  মামলাটি দোতরফা সূত্রে না মঞ্জুর ক্রমে খারিজ  করা হলো। এতদ্বারা খুলনা মেট্রেপালিটন সাংবাদিক ইউনিয়ন এর কার্ষকরী কমিটি নির্বাচন সংশ্লিষ্ট ইউনিয়নের গঠনতন্ত্র ২৩ (ঙ) ধারার বিধান অনুযায়ী অত্র রায়ের পর্যবেক্ষনের আলোকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিটি গঠন করে আগামী ৬০ দিনের মধ্যে বিধি বিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া গেল। 
এ বিষয়ে সার্বিক তত্ত¡াবধানে ও প্রয়োজনীয় কার্ষক্রম গ্রহণের জন্য পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তর, খুলনাকে নির্দেশ দেওয়া গেল।  অবিলম্বে এই রায়ের একটি অনুলিপি প্রার্থী ও প্রতিপক্ষ এবং পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন শ্রম অধিদপ্তরকে সরবরাহ করা হোক’।
শ্রম আপীল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, পেসকার ও অনুলিপিকারক আজ  ৭ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষর করা কপি আপীলকারী রফিউল ইসলাম টুটুল, চেয়ারম্যান বিভাগীয় শ্রম আদালত খুলনা, কাজী মোতাহার রহমান চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটি -২০১৪, সদস্য আবু কাজীসহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাকে অনুলিপি  প্রদান করেছেন।
উল্লেখ্য ২০১৪ সালে ইউনিয়নের সাধারন নির্বাচনের পর পর বিভাগীয় শ্রম আদালতে রফিউল ইসলাম টুটুল মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় ৬ বছর পর রায় হলেও পরবর্তী একই ব্যক্তি শ্রম আপীল ট্রাইব্যুনালে আপীল করে ইউনিয়নের কার্সক্রম স্থগিত করে রেখেছিল। শ্রম আপীল ট্রাইব্যুনাল এই আপীল খারিজ করে দেবার পর প্রায় বার বছর পর ইউনিয়নের কার্ষক্রম সচল হলো। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আদালতের রায় অনুয়ায়ী আগামী ৬০ দিনের মধ্যে বিধি বিধান মত ইউনিয়নের নির্বাচনী কার্ষক্রম গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ