খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

‘দাই দাই’ থিম সংয়ে ১৬ বছর পর বিশ্বকাপ মাতাবেন শাকিরা

ক্রীড়া প্রতিবেদক |
০৭:০৫ পি.এম | ০৮ মে ২০২৬

 

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এক মাসের একটু বেশি সময় আর বাকি। আসন্ন বিশ্বকাপে গ্যালারিতে কোন গানের সঙ্গে তাল মিলিয়ে নাচবেন, তা নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকরা। তাদের অপেক্ষার পালা শেষ। এবারের বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’। ১৬ বছর পর বিশ্বমঞ্চে ফিরলেন কলম্বিয়ান পপ আইডল শাকিরা।

ব্রাজিলের আইকনিক মারাকানা স্টেডিয়ামে দৃশ্যধারণ করা একটি ছোট ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন শাকিরা, ‘ওয়াকা ওয়াকা’ থিম সংয়ে যিনি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মাতিয়ে ছিলেন।

৬৭ সেকেন্ডের প্রকাশিত ভিডিওতে রিও ডি জেনিরোর মারাকানার মাঠে দেখা গেছে শাকিরাকে। গত শ নিবার শহরটির কোপাকাবানা সমুদ্র সৈকতে ২০ লাখ মানুষের সামনে একটি ফ্রি কনসার্টে পারফরর্ম করেছিলেন।

২০২৬ বিশ্বকাপের ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ হাতে নিয়ে তিনি ইংরেজিতে গানের কিছু অংশ পরিবেশন করেন। যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার জার্সিসহ বিভিন্ন দলের পোশাক পরে তার সঙ্গে নৃত্যশিল্পীরা নেচেছেন।

নাইজেরিয়ান শিল্পী বুর্না বয়ের প্রযোজিত এই গান আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ১৪ মে। এই ভিডিও ক্লিপ ফিফা বিশ্বকাপ অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে এবং শেষ বার্তায় বলা হয়েছে: ‘আমরা প্রস্তুত!’

বিশ্বকাপে বেশ পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালে ওয়াকা ওয়াকা থিম সংয়ের প্রধান মুখ ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

প্রিন্ট

আরও সংবাদ