খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

সুন্দরবন পরিচ্ছন্নতায় চার দিনব্যাপী যৌথ অভিযান সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৯ মে ২০২৬


সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও দূষণমুক্ত রাখতে চার দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে সুন্দরবন পূর্ব বন বিভাগ ও ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)। যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। গত ৩ মে থেকে ৬ মে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের এসিএফ মোঃ শরিফুল ইসলামসহ TOAS-এর নেতৃবৃন্দ ও সদস্যরা। সংগঠনের প্রায় ৬০ জন ট্যুর অপারেটর সরাসরি এ কার্যক্রমে অংশ নেন।
পরিচ্ছন্ন অভিযানটি কটকা, কচিখালী, আন্দারমানিক, ডিমের চরসহ সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে পরিচালিত হয়। অভিযানে সংগৃহীত বর্জ্যরে বেশির ভাগই উপকূলীয় অঞ্চল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আবর্জনা বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বিগত বছরের তুলনায় এ বছর সুন্দরবনে আবর্জনার পরিমাণ উল্লে¬খযোগ্যভাবে কমেছে, যা বন বিভাগ ও ট্যুর অপারেটরদের সচেতনতামূলক কার্যক্রমের ইতিবাচক ফল। সংগ্রহ করা সকল বর্জ্য বন থেকে সরিয়ে খুলনা সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে যথাযথভাবে ফেলা হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন TOAS সভাপতি মোঃ মইনুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ