খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ০৯ মে ২০২৬


বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে একটি স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য। শুক্রবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী সরকার যে পরিস্থিতিতে দেশ রেখে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে আহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে এবং কারাভোগ করতে হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।’
র্বুমান সময়ের অন্যতম আলোচিত বিষয় জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।’
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও শক্তিশালী করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।’
এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকার আহŸান জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের সব জেলা বারে শিগগিরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে খুলনা বারে নতুন করে যোগ দেয়া ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করে নেয়া হয়। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধনা দেয়া হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু। এর আগে, আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ