খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা এমইউজের নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৯ মে ২০২৬


আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সদস্যরা। শুক্রবার বেলা ১টায় খুলনা সার্কিট হাউজে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিয়ার পারভেজ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব মুন্সি, সদস্য মোঃ খায়রুল আলম, রাজু আহমেদ, ফকির সহিদুল ইসলাম, নুরুল আমিন নুর, মাসুদ আল হাসান ও আরাফাত হোসেন রাজু।

প্রিন্ট

আরও সংবাদ