খুলনা | রবিবার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩

সাবেক এমপি শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

খবর প্রতিবেদন |
০২:৪৮ পি.এম | ১০ মে ২০২৬


দুর্নীতির মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শেখ হেলাল উদ্দীন ও শেখ রুপা চৌধুরী ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের শ্বশুর ও শ্বাশুড়ি।

প্রিন্ট

আরও সংবাদ

জাতীয়

প্রায় ৩ ঘণ্টা আগে