খুলনা | রবিবার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস চিতলমারী’ উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি |
০৪:০৭ পি.এম | ১০ মে ২০২৬


বাগেরহাটের চিতলমারী পূবালী ব্যাংক পিএলসি উপশাখা ‘ক্যাশলেস চিতলমারী’ উদ্বোধন করেছে। রোববার (১০ মে) বেলা সাড়ে ১১ টায় সদর বাজারের সবুজ সংঘ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বাগেরহাট শাখার এজিএম মোঃ মনিরুল আমিন।

চিতলমারী পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক মোঃ সাদিক হোসাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি শেখ নোয়াবালী ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর। এ সময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন ও পূবালী ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এজিএম মোঃ মনিরুল আমিন বলেন, ‘আধুনিক অর্থনীতি বিকাশে নতুন অধ্যায় ক্যাশলেস ব্যবস্থা। ক্যাশলেসের ব্যবস্থার মাধ্যমে যে কোনো সময়, জায়গা থেকে সহজে ও দ্রæত লেনদেন সম্পন্ন করা যায়। ক্যাশলেস ব্যবস্থায় টাকা তৈরির খরচ কম আসে। অতিরিক্ত টাকা সঙ্গে না রাখার জন্য নিরাপত্তা বৃদ্ধি পায়। আর্থিক অপরাধ সংখ্যা কমে যায়। প্রতিটি লেনদেনের রেকর্ড রাখা সম্ভব। তাছাড়া নকল বা জাল টাকার জালিয়াতি থেকে সুরক্ষিত। পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং, বাংলা কিউআর, ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং করা যায়।’ 

প্রিন্ট

আরও সংবাদ