খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

তেরখাদার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে হেলাল

কৃষকদের ঘাম ও পরিশ্রমের ওপর নির্ভর করেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়

তেরখাদা ও রূপসা প্রতিনিধি |
০২:১১ এ.এম | ১১ মে ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সবসময় দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও  মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের উন্নয়ন শুধু বড় বড় প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন গ্রামের কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ঘাম ও পরিশ্রমের ওপর নির্ভর করেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা, উন্নত বীজ, সার ও কৃষি উপকরণ সহজলভ্য করা অত্যন্ত জরুরি। 
এমপি গতকাল রোববার দিনব্যাপী তেরখাদা উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার প্রয়োজন।
তিনি প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্যানিটারি মেশিন, বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, পিপি মেশিন, ডায়াবেটিক মেশিন, ওয়েট মেশিনসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং লস্করপুর সড়কের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরোখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, তেরোখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা কৃষক দল নেতা শেখ আবু সাঈদ, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, আবুল হোসেন বাবু মোল্লা, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ মুন্সী, উপজেলা কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, চৌধুরী আশাবুর রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ