খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো গৃহবধূ সুমি

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ১১ মে ২০২৬


মহানগরীর আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো সুমি বেগম (৩০) নামে এক গৃহবধূ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী সুমি বেগম (৩৪)। অন্তঃসত্ত্বা সুমি বেগম অসুস্থ হলে তাকে গত ৭ মে নগরীর আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে অপারেশন থিয়েটারে নেওয়ায় হলে নবজাতক শিশুর জন্ম হয়। শিশুটি কিছুক্ষণ পরে মারা যায়। অন্তঃসত্ত্বা সুমি বেগম সুস্থ হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরবর্তীতে তার পেটে জ্বালা-যন্ত্রণা হলে তাকে রোববার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার জন্য ভর্তি করা হয়। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অপারেশন করানোর জন্য অপাবেশন থিয়েটারে নেওয়া হয়। গৃহবধূ সুমি বেগমের শরীরে সফল অস্ত্রপচার না হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে পারিবারের লোকজন অভিযোগ তুলেছেন। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দা ফারজানা ইয়াসমিন। 
সুমি বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসাপাতালে কর্মরত নার্সদের কাছে তার পরিবারের লোকজন জানতে পারেন সুমি বেগম মারা গেছেন। এ ব্যাপারে সুমি বেগমের পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা সুষ্ঠু জবাব দিতে পারেননি। বাকবিতন্ডার একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ছাড়পত্রসহ সুমি বেগমের মরদেহ বাগমারা শ্বশুর বাড়িতে আনা হয়। 
সুমি বেগমের স্বামী মোঃ ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী সুমিকে ৮ মে অপারেশন করানো হয়। সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। দুইদিন পর তার পেটের ভিতর যন্ত্রণা হলে তাকে রোববার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার স্বামীর দাবি অপারেশন ভালো হয়নি এবং অপারেশন করতে গিয়ে তার স্ত্রীর পেটের ভিতরের নাড়ি কেটে ফেলার কারণে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাকে আইসিইউতে রাখা হয়। 
সুমির স্বামী ইসমাইল হোসেনের অভিযোগ করে বলেন, তার সুস্থ স্ত্রীকে অপারেশন করতে নিয়ে পেটের নাড়ি কেটে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে।       

প্রিন্ট

আরও সংবাদ