খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

চিতলমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কর্মশালা

চিতলমারী প্রতিনিধি |
০৪:৩৮ পি.এম | ১১ মে ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের উপপরিচালক (্উপসচিব) মোঃ হুসাইন শওকত।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তরের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদাউস আনসারী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ, প্রথামিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুবেল শেখ, পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াদুদ খন্দকার ও চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল অদুদ প্রমূখ।

এ ছাড়া কর্মশালায় উপজেলার ৭টি ইউনিয়নের সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। কর্মশালার আগে বেলা ১১টায় প্রধান অতিথি উপপরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়ার গাছের চারা রোপণ এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। 

প্রিন্ট

আরও সংবাদ