খুলনা | মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক নেতা ড. জাকির হোসেন অসুস্থ, দোয়া কামনা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১২ মে ২০২৬


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি ও খুলনা ল’ কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ জাকির হোসেন হাইপো রোগে আক্রান্ত হয়ে নগরীর বেসরকারি একটি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, রোববার রাতে হঠাৎ করে সাংবাদিক ড. জাকির হোসেনের হাইপো বৃদ্ধি পাওয়ায় তাকে দ্রুত ভর্তি করা হয়। তিনি খুলনা আদালতের সরকারি কৌশুলী (জি.পি)।
এদিকে তার সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম। 
অন্যদিকে বিবৃতিদাতারা হলেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার নেতা মোঃ রাশিদুল ইসলাম, মোঃ নূরুজ্জামান, আব্দুর রাজ্জাক রানা, আশরাফুল ইসলাম নূর, মোঃ রকিবুল ইসলাম মতি, মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে সাংবাদিক নেতা ড. জাকির হোসেনকে দ্রুত সুস্থতার জন্য ইউনিয়নের সদস্য এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া করার আহŸান করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ