খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

৩ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

খবর প্রতিবেদন |
০২:১০ এ.এম | ১৩ মে ২০২৬


ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিন মন্ত্রী। মঙ্গলবার তার পদত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।
চলতি সপ্তাহের শুরুতে স্থানীয় নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। মন্ত্রিসভায় তার থাকা না-থাকা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তবে স্টারমার মঙ্গলবার জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার দিনের শুরুতে পদত্যাগ করেন স¤প্রদায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় উপ-প্রতিমন্ত্রী মিয়াট্টা ফানবুলেহ আবাসন।
বিবিসিকে তিনি বলেছেন, “কিয়ারের নেতৃত্বে লেবার পার্টি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।...অনেক ভুল করা হয়েছে, এবং অনেক কিছুই লেবার পার্টির মূল্যবোধের পরিপন্থী বলে মনে হয়েছে।”
এর কিছুক্ষণ পরে পদত্যাগ করেছেন সুরক্ষামন্ত্রী জেস ফিলিপস। তিনি তার পদত্যাগপত্রে  বলেছেন, “কথায় নয়, কাজে বিশ্বাসী হওয়া জরুরি।”
ফিলিপসের পরে এক্স-এ নিজের পদত্যাগ পত্র প্রকাশ করেন বিচার মন্ত্রণালয়ে সংসদীয় উপমন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোনস। পদত্যাগ পত্রে তিনি প্রধানমন্ত্রীকে “দেশের স্বার্থে কাজ করতে এবং আপনার প্রস্থানের একটি সময়সূচি ঘোষণা করতে” অনুরোধ করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ