খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:২৭ পি.এম | ১৩ মে ২০২৬


গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও আট জনের শিশুর হয়েছে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।    

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ