খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লক্ষ টাকার ঋণ মৌকুফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৪৭ পি.এম | ১৩ মে ২০২৬


বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লক্ষ ৩২ হাজার ৫৯৩ টাকা মৌকুফ করবে সরকার। সেই সাথে কৃষকদের সুবিধার্থে ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খাল খনন এবং ৩৮ হাজার ৩০০ গাছ রোপন করবে কৃষি বিভাগ। বুধবার দুপুরে সরকারের নির্বাচনী ইসতেহার: ফ্যামিলী কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের সুফল বিষয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেসব্রিংয়ে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোরাম মোঃ বাতেন।

গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ পরিচালক মুঈনুল ইসলাসের সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ পরিচালক মোঃ মোতাহার হোসেন ,  সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক সন্তোশ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল,  অগ্রণীব্যংকের এজিএম মোঃ শরিফুল ইসলাম, সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু,  বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সাংবাদিক আলী আকবার টুটুর, ইয়ামিন আলী, আমিরুর হক বাবু, এস এস সোহান, মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিন প্রমুখ।

সভায় সরকারের নির্বাচনী ইসতেহার: ফ্যামিলী কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের সুফল বিষয়ে তুলে ধরা হয়।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে এই পরিকল্পনা মানুষের কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সুষম উন্নয়ণ, জলবায়ু পরিবর্তন, মোকাবেলা, আইনের শষাসন ও সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নিবে। এছাড়া ফ্যামিলী কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের ফলে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হবে। এসব কাজ যাতে স্বচ্ছতার সাথে হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ