খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

শাহপুর মাঃ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার অন্তরায় ও প্রতিকার শীর্ষক সভা

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৩ মে ২০২৬


ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে “মানসম্মত শিক্ষার অন্তরায় ও প্রতিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র কনসালটেন্ট মোঃ শফিকুল ইসলাম এবং দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোঃ গিয়াস উদ্দীন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, অভিভাবক প্রতিনিধি এ কে এম জাফর ইকবাল, শিক্ষক প্রতিনিধি মোঃ ইউনুছ আলী মোল্যা, সহকারী শিক্ষক এম এম ফরহাদ হোসেন, রেশমা খায়ের লুপা, দিপায়ন রায়, বিদায় কুমার মন্ডল, সুরাইয়া পারভিন মুনমুন, অসীম কুমার সাহা, জি এম ইউনুছ আলী, সরদার আক্তার হোসেন, জাহিদুল ইসলাম খান, সাদিক কামাল, শাহেদ হোসেন রিপন, মনিরুজ্জামান খান লিঠু, আব্দুস সালাম গাজী, এস এম শহিদুল ইসলাম ও সুমি আক্তার বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ, নিয়মিত উপস্থিতি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবু তারিক খান।
 

প্রিন্ট

আরও সংবাদ