খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ১৪ মে ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। বুধবার সকাল ১০ টায় নগরীর মোংলা পোর্ট কলোনি মাঠে এই বর্ণাঢ্য খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে দুই দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক হাসিবুল হোসেন সুমন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মোঃ আনিসুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উলে­খ্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৬টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ