খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

নগর ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সুরেশের শ্বশুরের মৃত্যু, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১৪ মে ২০২৬


বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বিভাগীয় প্রচার সম্পাদক, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান কালী মন্দিরে প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তীর শ্বশুর কেশব লাল চট্টোপাধ্যায় (৮২) বার্ধক্যজনিত অসুস্থতায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
সুরেশ চক্রবর্ত্তীর শ্বশুর কেশব লাল চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক, আত্মার সদগতি ও শান্তি কামনা করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সভাপতি রণজিৎ মুখোপাধ্যায়, সহ-সভাপতি দীপক রায়, ধর্মদাস চক্রবর্ত্তী, সুদর্শন চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক মলয় মুখার্জী, কোষাধ্যক্ষ পঙ্কজ চক্রবর্ত্তী, সদস্য উজ্জ্বল ব্যানার্জী, লিটন চক্রবর্ত্তী, মহেশ চক্রবর্ত্তী, মিঠুন আচার্য্য, প্রদীপ মুখার্জী, অসীম চক্রবর্ত্তী, সদর থানা সভাপতি স্বপন চক্রবর্ত্তী, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক শম্ভুনাথ চক্রবর্ত্তী, সোনাডাঙ্গা থানা সভাপতি অজয় মুখার্জী, সাধারণ সম্পাদক দিবাকর রায়, লবণচরা থানা সাধারণ সম্পাদক নিহার চক্রবর্ত্তী প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ