খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

শিশু হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং খুলনার ডিসি

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৮ এ.এম | ১৪ মে ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুসারে দেশের ছয়টি শিশু হাসপাতালের কার্যক্রম অবিলম্বে চালু করার অংশ হিসেবে নগরীর সোনাডাঙ্গাস্থ ময়ূরী আবাসিক এলাকার বিপরীতে অবস্থিত খুলনা শিশু হাসপাতালের নির্মিত ভবন ও স্থাপনা পরিদর্শন করেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন এবং জেলা প্রশাসক হুরে জান্নাত। গতকাল বুধবার তাঁরা খুলনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে তারা হাসপাতালের বিদ্যমান স্বাস্থ্যসেবার খোঁজ খবর নেন ও স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা স¤প্রসারণের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। পরিদর্শনকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ