খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

খুবি আচার্য প্রফুল­ চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ’ বিতর্ক প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তিখবর বিজ্ঞপ্তি |
১২:৫৯ এ.এম | ১৪ মে ২০২৬


পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের কারিগরি ও পরিচালনার দায়িত্বে ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ‘নৈয়ায়িক’ এবং সার্বিক সমন্বয়ে ছিল রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো)। সকাল ৯টায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়
উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক ড. মুহাম্মদ আশিকুর রহমান তুহিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মতিউর রহমান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আব্দুল ইলা আল মাহাদি। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক এবং উপ-পরিচালক মিহির লাল সরদার।
প্রতিযোগিতার প্রথম পর্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) হারিয়ে জয়লাভ করে স্বাগতিক খুলনা বিশ্ববিদ্যালয়। অন্য পর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পরাজিত করে ফাইনালে ওঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিকেল ৩টায় শুরু হওয়া চূড়ান্ত লড়াইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক, ইউএসটিসি এফএসইটি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি তানভীর মোরশেদ এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম মাহমুদ।
বিকেল ৫টায় এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজয়ী বিতার্কিক, বিচারক ও অতিথিদের মাঝে চারাগাছ বিতরণ করে সবাইকে পরিবেশবান্ধব জীবন যাপনের আহŸান জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ