খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে দিনমজুরের রহস্যজনক মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক |
০২:২৬ এ.এম | ১৪ মে ২০২৬


বুধবার ভোর রাত প্রায় দুইটা। নগরীর বেলায়েত হোসেন সড়ক সংলগ্ন একটি বন্ধ থাকা মাছ কোম্পানির বাউন্ডারি ওয়ালের ওপর এক যুবক ঝুলছিলেন। সীমানা প্রাচীরের এক পাশে তার দুই পা এবং অপর পাশে তার মুখ ও দু’হাত ঝুলেছিল। ডান হাতে ছিল ঝলসানো ক্ষত। ওই অবস্থা হতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত মোঃ আনোয়ার হোসেন (২৯) নতুন বাজার চর খ্রিস্টান গলির বাসিন্দা জনৈক দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি দিনমজুর ছিলেন। বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  
মরদেহের হাতে ঝলসানো ক্ষত চিহ্ন দেখে নিহতের কয়েকজন স্বজন, আশ-পাশের লোকজন এবং পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন-বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। যদিও অপর একটি সূত্র বলছেন, পূর্ব শত্র“তার জের ধরে একটি সন্ত্রাসী চক্রের কয়েকজন সদস্য তাকে হত্যা করতে পারে। কিভাবে তার মৃত্যু হয়েছে? 
ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে সুনির্দিষ্ট ভাবে এ প্রশ্নের উত্তর মিলবে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ তানজির রহমান সময়ের খবর’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে? নাকি তিনি খুন হয়েছেন? রহস্য উদ্ঘাটনের জন্য সার্বিক দিক বিবেচনা করে মামলার তদন্ত কাজ চলছে। 
পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তাকে বলেছেন, মঙ্গলবার রাত ৮টার দিকে খ্রিস্টান গলির ভেতর আনোয়ারের সাথে এক সন্ত্রাসীর বাক-বিতণ্ডা হয়। সেসহ কয়েকজন আনোয়ারকে মারপিট করার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ